
বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলা ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফুল ইসলাম হিটলু হত্যাকাণ্ডের শিকার হন ১৬ এপ্রিল। এ ঘটনায় ২৫ দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে ঘাতকেরা। অবশেষে মামলাটি ধুনট থানা থেকে বগুড়া অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
এদিকে আরিফুল ইসলাম হিটলুর স্ত্রী জানিয়েছেন মামলার আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের ধরছে না। পুলিশের দাবি, মামলার আসামিরা পলাতক।
গতকাল সোমবার সকালের দিকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, নিখুঁত তদন্তের স্বার্থে সিআইডি মামলাটি হস্তান্তর চায়। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে ২৮ এপ্রিল মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আরিফুল ইসলাম হিটলুর (৩৮) পেশা ছিল জুয়া খেলা ও মাদক ব্যবসা। প্রতিবেশী আব্দুল মালেক ছিল তাঁর অংশীদার। ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জন পৃথক দল গঠন করে।
এ অবস্থায় আব্দুল মালেকের দলের আওয়ামী লীগ নেতা নবাব আলীকে শবে বরাতের রাতে অপহরণের চেষ্টা করে হিটলু ও তাঁর লোকজন। এদিকে ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে হিটলু ও তাঁর লোকজন আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। এতে হিটলুর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে আব্দুল মালেক, নবাব আলী ও তাঁর লোকজন। তাঁদের লোক সংঘবদ্ধ হয়ে ওই দিন রাত ৯টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে রাস্তায় হিটলুকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় হিটলুর স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে ১৯ এপ্রিল উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে বগুড়া প্রেসক্লাবে গত রোববার সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন। তিনি বলেন, মামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় বাস করছেন। তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫