মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাব্যতা-সংকটে ইছামতী নদী এখন মরা খালে পরিণত হয়েছে। এতে এখন নদীটি সমতল ভূমিতে পরিণত হয়েছে। নদীর তীরে এখন কৃষকেরা বোরো ধান চাষ করেছেন। আবার কোথাও চলছে বীজতলা জন্য জমি প্রস্তুতি। এক সময়ের খরস্রোতা নদী এখন কেউ দেখলে এটা নদী বলে বিশ্বাস করতে চাইবে না। নদীটি এখন সবুজ হয়ে ফসলের মাঠে পরিণত হয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারের উত্তর পাশ থেকে বয়রাগাদী, বালুচর, লতব্দী, রশুনিয়া বাসাইল পর্যন্ত ইছামতী নদীর বুক ও তীর ঘেঁষে বোরো ধান চাষ করেছেন কৃষকেরা।
জানা যায়, এক সময়ে ইছামতী নদীর বুকে লঞ্চ-স্টিমার চলাচল করত। কিন্তু ঠিকমতো নদী খনন না করায় এখন মৃতপ্রায় নদীটি। নাব্যতা-সংকট ও দখলের কবলে হারিয়ে যেতে বসেছে খরস্রোতা এই ইছামতী। এখন ইছামতীর বুকে লঞ্চ আর স্টিমারের হুইসেল বেজে ওঠে না। হাজারো মানুষ নৌযান চালিয়ে এখন আর জীবিকা নির্বাহ করে না। জেলেরা আদি পেশা ছেড়ে বিভিন্ন পেশায় চলে গেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে কাল পানিতে ৭৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।
লতব্দী ইউনিয়নের কৃষক আমজাদ বলেন, ‘নদীর পাশে জমি থাকায় আমরা কাল পানিতে ধান রোপণ করেছি। এতে করে সেচ, কীটনাশক ও সার কম লাগে এবং ফলনও ভালো হয়।’
আরেকজন কৃষক ইব্রাহিম বলেন, ‘এ মৌসুম এলেই নদীর পানি অনেকটাই কমে যায়। তাই নদীর পাড় ধরে ধান রোপণ করছি।’
রাজদিয়া গ্রামের বাসিন্দা গবেষক ও লেখক ড. মো. সাইদুল ইসলাম খান বলেন, একসময়ের খরস্রোতা ইছামতী নদী এখন পানিশূন্য হয়ে মরা খালে পরিণত হয়েছে। এই মৌসুমে নদীতে পানি থাকে না, সে হিসেবে নদীর পাড়ে যাদের জমি আছে তারা ধান রোপণ করে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, নদীর পাশে যাদের জমি আছে তারা এই মৌসুমে কাল পানিতে বোরো ধান রোপণ করে থাকেন। কাল পানিতে ধান রোপণ করলে কীটনাশক, সার ও সেচ কম লাগে। এতে ফলন ভালো হয় এবং কৃষক লাভবান হয় বেশি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫