সাত কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ভোলা পৌরসভার সড়কবাতির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে বিপাকে পড়েছেন পৌর শহরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ট্যাক্স দেওয়ার পরও কেন এমন দুরবস্থায় পড়বেন?
গত রোববার রাতে ভোলা পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ভোলা সদর রোড, শহরের নতুন বাজার, কালীবাড়ি রোড, ওয়েস্টার্ন পাড়া, উকিলপাড়া, আদর্শপাড়াসহ পৌর এলাকার সড়কবাতির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ফলে রোববার রাত থেকে ভোলা পৌরসভা এলাকা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে।
ভোলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মে. খালিদুল ইসলাম জানান, ভোলা পৌরসভার কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বারবার বকেয়া পরিশোধের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে তাগাদা দিলেও ফল হয়নি। তাই বিদ্যুৎ বিভাগের আওতায় পৌরসভার মধ্যে যে কটি সড়ক রয়েছে, সেগুলোর বাতির বিদ্যুৎ-সংযোগ রোববার রাতে বিচ্ছিন্ন করা হয়েছে।
ভোলা পৌরসভার বাসিন্দা নজরুল হক অণু বলেন, এক দিনে নয়, প্রায় ৯ বছরে বিদ্যুতের বকেয়া বিল সাত কোটিতে পৌঁছেছে।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
পৌরসভার প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
ভোলা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র সালাউদ্দিন লিঙ্কন বলেন, ‘মেয়রের অনুপস্থিতিতে আমি শুধু মানুষের নাগরিকত্ব, ট্রেড লাইসেন্স, সার্টিফিকেট, প্রত্যয়নপত্রসহ দাপ্তরিক কাগজে সই করি। এ ছাড়া অফিশিয়াল কোনো বক্তব্য দিতে পারি না।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘পিডিপির কাছে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে এটা সত্যি; কিন্তু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি
ছাড়া অফিশিয়াল বক্তব্য দেওয়ার কেউ নই।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫