মিয়ানমারের রাখাইনে কারাগারে থাকা ১৭৩ বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরছেন। দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে গতকাল মঙ্গলবার সকালে সিত্তে বন্দর ত্যাগ করেন তাঁরা। আজ সকালে জাহাজটির বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজে করেই রাখাইনে সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর একজন করে রয়েছেন। তাঁদের মধ্যে নীলফামারীর মানসিক ভারসাম্যহীন আবু হামজালা (৩২) পাঁচ বছর পর ফিরছেন মায়ের কোলে।
হামজালার প্রত্যাবর্তন
পাঁচ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের পাঠানপাড়ার প্রয়াত একরামুল হকের ছেলে আবু হামজালা। সন্তান হারানোর পাঁচ বছর পর তাঁকে ফিরে পাচ্ছেন—বিশ্বাসই করতে পারছেন না মা মেহেরুন নেসা (৭০)।
পারিবারিক সূত্র বলেছে, আবু হামজালার বাবা প্রয়াত একরামুল ছিলেন রেলের সাবেক কর্মচারী। ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানসিক ভারসাম্য হারান আবু হামজালা। পাঁচ ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। তাঁর ভাই আবু তালহা বলেন, প্রায়ই বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হতো। কখনো এক মাস, কখনো দেড় মাস পর গ্রামের লোকজন কোথাও তাঁর দেখা পেয়ে বাড়ি আনত।
কিন্তু ২০১৮ সালের প্রথম দিকে হামজালা নিখোঁজ হওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। সবাই ধরেই নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। গত রোববার গভীর রাতে পুলিশের এক সদস্য জানান, আবু হামজালা মিয়ানমার থেকে দেশে আসছেন। আবু তালহা বলেন, ‘শুনেই আমরা সবাই আনন্দে কেঁদে ফেলেছি।’
হামজালার মা মেহেরুন নেসা আজকের পত্রিকাকে বলেন, ‘আল্লাহ আমার কথা শুনেছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫