
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর আগে-পরে নিরাপত্তা পরিস্থিতি ও পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন।
ডিএমপির সদর দপ্তরে দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন রাষ্ট্রদূত পিটার হাস। ডিএমপি ও মার্কিন দূতাবাসের একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তাব্যবস্থা কেমন হবে, ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি এটাও বুঝতে চেয়েছেন,, কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নেবে।
পিটার হাস চলে যাওয়ার পর ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত ও জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন তাঁরা। এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে এই কর্মকর্তা মনে করেন।
তবে মার্কিন দূতাবাস সূত্র বলছে, নির্বাচনে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি পুলিশের মাধ্যমে যাতে কারও মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কি না, এমনকি মৌলভীবাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া ও জঙ্গিবাদের অভিযুক্তে গ্রেপ্তার ব্যক্তিদের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।
আলোচনার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, হারুন অর রশীদ ও ড. খ মহিদ উদ্দিন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫