ক্যানসার শব্দটির সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এটি শরীরের যেকোনো অঙ্গে হতে পারে। চোখের যেকোনো অংশে ক্যানসার হতে পারে। চোখের চারপাশের সুস্থ কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে টিউমার হয়ে চোখে ক্যানসার হতে পারে। প্রাইমারি ও সেকেন্ডারি—চোখের ক্যানসার এ দুই ধরনের হতে পারে।
প্রাইমারি ক্যানসার: চোখের প্রাইমারি ক্যানসার শুধু চোখের কিছু অংশে প্রাথমিকভাবে বিকশিত হয়। সাধারণত শিশুদের মধ্যে রেটিনোব্লাস্টোমা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে কোরয়ডাল মেলানোমা, চোখের পাতায় ম্যালিগন্যান্ট টিউমার ইত্যাদি হয়ে থাকে। রেটিনোব্লাস্টোমা হলো চোখের এমন একটি ক্যানসার, যা সাধারণত ছয় বছরের কম বয়সী শিশুদের বেশি হয়। এ রোগে চোখের রেটিনার কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়। তবে আশার কথা, সময়মতো চিকিৎসার মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রেই এ রোগ সম্পূর্ণ নিরাময় করা যায়।
কোরয়ডাল মেলানোমা প্রাপ্তবয়স্কদের চোখের ক্যানসারের প্রাথমিক রূপ। প্রতি মিলিয়নে পাঁচজন প্রাপ্তবয়স্ক এ রোগে আক্রান্ত হন।
সেকেন্ডারি ক্যানসার: এটি শরীরের অন্য কিছু অংশে শুরু হয় এবং শেষ পর্যন্ত চোখের ওপরেও প্রভাব ফেলে। সাধারণত পুরুষদের ফুসফুসের ক্যানসার ও নারীদের স্তন ক্যানসার থেকে হয়। এ ছাড়া প্রোস্টেট, কিডনি এবং থাইরয়েড থেকেও চোখের ক্যানসার হতে পারে।
রোগের কারণ
চোখের ক্যানসারের মূল কারণ খুব স্পষ্ট নয়। তবে পারিবারিক ইতিহাস, অত্যধিক অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসা, চোখের মণির নীল রং ইত্যাদি চোখের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
উপসর্গ
চোখের ক্যানসারের যেসব লক্ষণ দেখা যায়, সেগুলো প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিপরীত। প্রাপ্তবয়স্কদের মধ্যে ঝাপসা দৃষ্টি, আইরিশের রং পরিবর্তন, আলোর ঝলকানি, অস্পষ্ট রেখা, ভাসমান বস্তু দেখা, চোখের আইরিশের কালো দাগ, চোখ ফুলে যাওয়া, চোখে ব্যথা এবং লাল হওয়া সাধারণ লক্ষণ।
চিকিৎসা
এ রোগের চিকিৎসা করা যায় তিনটি উপায়ে—অপারেশন, কেমো ও রেডিওথেরাপি। ক্যানসারের ধরন, আকার ও তীব্রতা এবং রোগীর স্বাস্থ্য, বয়স ও ফিটনেসের ওপর চিকিৎসার পদ্ধতি নির্ভর করে।
চোখের ক্যানসার প্রাণঘাতী রোগ। এ রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ৪০ শতাংশ পর্যন্ত নিরাময় সম্ভব। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে ক্যানসার সেরে যেতে পারে কিংবা একে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে