বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে হাতের একজিমা অন্যতম। আমাদের দেশে নারীদের, বিশেষ করে গৃহবধূদের হাত প্রায়ই এতে আক্রান্ত হয়। যাঁরা খুব পানি ব্যবহার করেন, অনবরত সাবান বা সোডাজাতীয় জিনিসের সংস্পর্শে আসেন সাধারণত তাঁদের এ রোগ বেশি হয়।
শুরুতে আঙুলগুলো লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতের চামড়ায় ফোসকা পড়ে। অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আংটি বরাবর একই স্থানে থাকে বলে পানি ও সাবান আংটির তলায় জমে থাকে। তাই আঙুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে ওঠে।
শুধু গৃহবধূ নন, যেসব পেশায় অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকতে হয় বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হয়, সেই সব পেশার ব্যক্তিরা এ রোগের শিকার হন। খাবার বা আনাজপত্র, যেমন আদা, পেঁয়াজ, টমেটো, গাজর, ডুমুর, কুমড়া, বেগুন, পেঁপে ইত্যাদির অ্যালার্জি থেকেও নারীর হাতে একজিমা হতে পারে। খাবারে প্রোটিনজাতীয় অংশ প্রায়ই অ্যালার্জি সৃষ্টি করে। এর মধ্যে আছে আলু, গম, মাছ, বিশেষ করে খোলযুক্ত চিংড়ি, কাঁকড়া ইত্যাদি। এ ছাড়া গ্লাভসসহ প্লাস্টিকের পণ্য ও নিকেল-জাতীয় ধাতবের সংস্পর্শে, ফাইলোডেনড্রেন, পার্থোনিয়াম ইত্যাদি গাছ বা চুলের কলপে ব্যবহৃত প্যারাফিনাইল ডাই-অ্যামাইন রং কিংবা পটাশিয়াম ডাইক্রোমেট রাসায়নিক থেকেও অ্যালার্জি হতে পারে।
চিকিৎসা: পরীক্ষার মাধ্যমে অ্যালার্জির কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চলতে হবে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে