ইসমে আজম মানে শ্রেষ্ঠ বা মহান নাম। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। এসব নামের মধ্যে যে নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়, সেগুলোকে ইসমে আজম বলা হয়।
কোরআনে ইসমে আজম: হজরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ইসমে আজম দুটি আয়াতের মধ্যে নিহিত। এক. উচ্চারণ: ‘ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিম।’ —সুরা বাকারাহ: ১৬৩। দুই. আলিফ লাম মীম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়্যুল কাইয়্যুম।’ —সুরা আলে ইমরান: ১। (সুনানে আবি দাউদ: ১৪৯৬)
হাদিসে ইসমে আজম: ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াহদাকা লা শারিকা লাকা, আল মান্নান, বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।’ রাসুলুল্লাহ (সা.) এই দোয়াকে ‘ইসমে আজম’ হিসেবে সত্যায়ন করেছেন। (তিরমিজি: ৩৫৪৪; আবু দাউদ: ১৪৯৫; নাসায়ি: ১৩০)
আরেক হাদিসে এসেছে, ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা, আন্নি আশহাদু, আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।’ রাসুল (সা.) এই দোয়া সম্পর্কে বলেছেন, ‘এতে ইসমে আজম আছে।’ (আবু দাউদ: ১৪৯৩)
ইসমে আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) এক সাহাবিকে বলেছেন, ‘তুমি কি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে, যা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দিয়ে কিছু চাইলে আল্লাহ তা দান করেন।’ (তিরমিজি: ৩৫৪৪)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে