দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে কাঙ্ক্ষিত বিষয়ে আল্লাহর রহমত ও করুণা কামনা করে কায়মনোবাক্যে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনো অবহেলা করা উচিত নয়। দোয়া কবুলের বিশেষ কিছু সময় হলো—
এক. ফরজ নামাজের পর। রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, ‘হে রাসুলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়?’ তিনি বলেন, ‘রাতের শেষ সময়ে ও ফরজ নামাজের পরে।’ (তিরমিজি)
দুই. জুমার দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তা দান করবেন।’ (বুখারি)
তিন. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো।’ (তিরমিজি)
চার. রাতের শেষাংশে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (মুসলিম)
পাঁচ. সিজদারত অবস্থায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, যখন সে সিজদারত থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো।’ (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৭ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৮ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৮ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৮ ঘণ্টা আগে