ক্লচব্যাগ
বক্স, ত্রিভুজ ও গোল বিভিন্ন আকৃতির হয় ক্লচব্যাগ। এসব ব্যাগের ভেতরে জিপার থাকে এবং ওপরে বাড়তি সুরক্ষার জন্য ফ্ল্যাপের সঙ্গে
ম্যাগনেট দেওয়া থাকে। সাধারণত এ ধরনের ব্যাগে টাকা, লিপস্টিক, আইলাইনারের মতো ছোট কয়েকটি জিনিস রাখা যায়। সন্ধ্যাকালীন পার্টির জন্য উপযোগী এ ধরনের ব্যাগ।
প্রিয় টোটব্যাগ
সাধারণত সব ধরনের পেশার নারীর আলমারিতে একটি হলেও টোটব্যাগ আছে। এককথায় টোটব্যাগ পছন্দের তালিকায় শীর্ষে। এর নকশা অনুযায়ী জিপার থাকতেও পারে আবার না-ও পারে। তবে সব ধরনের টোটব্যাগেই দুটো বড় হাতল থাকে।
যেসব টোটব্যাগে জিপার থাকে না, সেগুলো সাধারণত চট, কাপড় বা চামড়ায় তৈরি। অন্যদিকে জিপারসহ টোটব্যাগগুলো পানি প্রতিরোধী নাইলন দিয়ে তৈরি। রোজকার ব্যবহারের উপযোগী এসব ব্যাগে লাঞ্চবক্স, পানির বোতল, মোবাইল ফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সব উপকরণই রাখা যায়।
ফুরফুরে ব্যাকপ্যাক
বর্তমানে নারী-পুরুষ সবার কাছেই ব্যাকপ্যাকের আবেদন বেড়েছে–এ কথা অস্বীকার করার উপায় নেই। ব্যাকপ্যাকের সুবিধাও অনেক। একসঙ্গে অনেক জিনিসপত্র নেওয়া যায় তাতে। বিভিন্ন আকার ও নকশার ব্যাকপ্যাক পাওয়া যায়। পিঠে বহন করা সহজ, সহজেই গণপরিবহনেও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া যায়। এ জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অনেকে অফিসে ব্যবহারের জন্যও পছন্দের প্রথম তালিকায় রাখেন ব্যাকপ্যাককে। তা ছাড়া দু-এক দিনের ছোটখাটো ট্যুরে যেতে হলে মাঝারি আকারের ব্যাকপ্যাকেই ভরে নেওয়া যায় প্রয়োজনীয় কাপড়।
স্টাইলিশ শোল্ডার ব্যাগ
কর্মজীবী নারীদের পছন্দের তালিকায় থাকা ব্যাগগুলোর মধ্যে শোল্ডার ব্যাগ অন্যতম। আকারে বেশ বড়সড় বলে প্রয়োজনীয় জিনিসপত্র; যেমন নোটবুক, পানির বোতল, পার্স, মেকআপ আইটেম ইত্যাদি রাখা যায় বলে শোল্ডার ব্যাগ ভীষণ জনপ্রিয়।
হোবো
কাঁধে ঝোলানো যায় এমন ব্যাগের মধ্যে হোবো বেশ জনপ্রিয়। এটি শোল্ডার ব্যাগের মতোই, তবে খুব বেশি প্রশস্ত নয়। ক্রিসেন্ট শেপের এই ব্যাগ ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী। অফিসে নিয়মিত টোটব্যাগ ব্যবহার করায় একঘেয়েমি তৈরি হলে বেছে নিতে পারেন স্টাইলিশ এই ব্যাগ।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে