ঢাকা: মেঘ ভেঙে বৃষ্টির ঝকমারি, ভিজে যাওয়া বসন—এই হলো বর্ষা। বর্ষা মানেই স্নিগ্ধতা, তা বসনে হোক বা প্রকৃতিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ঋতুতে বদলে যায় প্রকৃতি ও মানুষের মন। তার ছাপ পড়ে পোশাকেও।
কোন রঙের পোশাক
একটু ছাই রং, একটু নীলের ছোঁয়া, থইথই জলে জ্বলে যাওয়া সাদা কিংবা সতেজ সবুজ, বর্ষার রং। একেবারে প্রাকৃতিক। আবার অঞ্জন বলেছেন, ‘নীল মানে ভালোবাসার গভীরে লুকানো একটা রং।’ কাজেই বর্ষার রং খুঁজে বের করা বেশ জটিল কাজই বটে। বর্ষাকালে নীল রং অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এখন। বৃষ্টিস্নাত পরিবেশের সঙ্গে ঠান্ডা ধাঁচের এই রংটি যে মানানসই, তা বলার অপেক্ষা রাখে না। শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ট বা অন্যান্য পোশাকে নীলের বিভিন্ন শেড, যেমন: টার্কিশ ব্লু, রয়্যাল ব্লু, সি ব্লু, আকাশি, নেভি ব্লু প্রভৃতি রং রাখা যেতে পারে।
বর্ষায় পোশাকের রঙের ক্ষেত্রে নীলের বিভিন্ন শেড বেছে নেওয়া যেতে পারে। এ সময় ধূসর রংটাও কিন্তু বেশ যায়।
–শাহনাজ খান, প্রধান নির্বাহী ও ডিজাইনার, কে ক্র্যাফট
তবে অন্য রং যে পছন্দ করবেন না, তা নয়। রং পছন্দ করাটা একেবারে ব্যক্তিগত বিষয়। সবুজ হতে পারে বর্ষার রং। সাদা যেকোনো ঋতুতেই মানানসই। লাল এক ধরনের কনট্রাস্ট আনবে পোশাক আর প্রকৃতির মাঝে। তবে যে রংই বাছাই করেন না কেন, তাতে যেন স্নিগ্ধতা থাকে।
বর্ষা হচ্ছে এমন একটা ঋতু, যখন হালকা-গাঢ় সব ধরনের রংই পরা যায়। তবে সবুজ, ধূসর, নীল, সাদা রংগুলো বেশি উপযোগী।
–শাহীন আহমেদ,স্বত্বাধিকারী, অঞ্জন’স
কেমন পোশাক
বর্ষাকালে স্বাভাবিকভাবেই পাতলা কাপড়গুলো হাতের কাছে রাখা হয়। এগুলো বৃষ্টির ছাটে ভিজে গেলেও কম সময়ে শুকিয়ে যায়। বৃষ্টিভেজা দিনগুলোয় জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি কাপড়ের পোশাক পরা ভালো। তবে আরামের কথা বললে সুতিই থাকবে প্রথম তালিকায়। তবে ট্রেন্ডি হলেও জিনস খুব সহজে শুকায় না বলে বৃষ্টির দিনগুলোয় এটি এড়িয়ে যাওয়াই ভালো। কখনো রোদ তো কখনো অঝোর ধারায় বৃষ্টি, কখনো মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলতেই থাকে পুরো বর্ষাকাল। আবহাওয়াগত এই পরিবর্তনের ঢেউও লাগে শরীরে। ফলে কখনো ঘামে ভিজে যাওয়ার আশঙ্কা থাকে তো কখনো কাপড় ভেজে বৃষ্টির পানিতে। ফলে এমন কাপড় বেছে নিতে হবে, যেগুলো শরীরের ভেতরে বাতাস চলাচলে বাধা দেবে না। এ জন্য একটু ঢিলেঢালা বা ছোট হাতার পোশাক ব্যবহার করা ভালো।
বর্ষার জন্য আমরা সুতি, লিনেন, ভয়েল ও স্লাব কাপড় দিয়ে পোশাক তৈরি করেছি। শাড়িতে রং হিসেবে নীলের পাশাপাশি রয়েছে
প্রাকৃতিক রঙের ব্যবহার–বিপ্লব সাহা, ডিজাইনার, বিশ্বরঙ

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে