স্বাস্থ্যের উপকারিতার জন্য বিশ্বময় পরিচিত চিয়া বীজ। তবে এগুলো সঠিকভাবে প্রস্তুত করে খাওয়া জরুরি। এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, কলার চেয়ে দুই গুণ পটাশিয়াম, পালংশাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন আর মুরগির ডিমের চেয়ে তিন গুণ বেশি প্রোটিন। তবে চিয়া বীজ খাবেন কীভাবে?
খাওয়ার আগে ভিজিয়ে রাখুন
চিয়া বীজ খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখুন। এগুলো হাইড্রোফিলিক অর্থাৎ পানি শোষণ করে নিজের আকারের ১০ থেকে ১২ গুণ পর্যন্ত ফুলে যেতে পারে। এগুলো পাচনতন্ত্রের আর্দ্রতা শোষণে বাধা দেয়। আধা কাপ পানিতে এক টেবিল চামচ চিয়া বীজ মেশান। জেলের মতো না হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখুন। এটি সারা রাত ভিজিয়ে রাখা যায়। এই ভেজানো মিশ্রণ স্মুদি, দই বা ওটমিলে যোগ করে খেয়ে নিন।
স্মুদি বা জুসে যোগ করুন
চিয়া বীজ সহজে স্মুদি বা জুসের সঙ্গে মেশানো যায়। এর আলাদা কোনো গন্ধ নেই। তাই ভেজা চিয়া বীজ স্মুদি বা জুসের স্বাদ পরিবর্তন করে না। আলাদা পুষ্টির জন্য এগুলোকে ফল, সবুজ শাক, এমনকি প্রোটিন পাউডারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
বেকিংয়ে ব্যবহার করুন
বেকিংয়ে চিয়া বীজের ব্যবহার দারুণ স্বাস্থ্যকর হতে পারে; বিশেষ করে ভেগান রেসিপিতে ডিমের বদলে এটি ব্যবহার করতে পারেন। অতিরিক্ত পুষ্টির জন্য মাফিন, রুটি এবং প্যানকেকের ব্যাটারেও যোগ করা যেতে পারে চিয়া বীজ। তিন টেবিল চামচ পানির সঙ্গে এক টেবিল চামচ চিয়া বীজ মেশান। এটি একটি জেল তৈরি না হওয়া পর্যন্ত ভিজতে দিন। এই মিশ্রণ বেকড পণ্যে বাইন্ডারের কাজ করে।
খাবারের ওপর ছিটিয়ে দিন
যদি দ্রুততম সময়ে চিয়া বীজ খাওয়ার কথা ভাবেন, তারও উপায় আছে। তা হলো সালাদ, সিরিয়াল বা দইয়ের মতো খাবারের ওপর শুকনো চিয়া বীজ ছড়িয়ে দেওয়া। তবে এ ক্ষেত্রে সারা দিন হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। কারণ, শুকনো চিয়া বীজ একবার খাওয়ার পরে সেগুলো পানি শোষণ শুরু করে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে