
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞ রেটিনা, কর্নিয়া, নিউরো অফথালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে এই সেবা দেওয়া হবে।
আগ্রহীদের ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও অ্যান্ড এইচ), Hot line: ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
জানা গেছে, গত ৭ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ৬ অক্টোবর পর্যন্ত ৭৩৭ জনের মৃত্যু নিশ্চিত হতে পেরেছে সরকার। এ ছাড়া এই সময়ের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আন্দোলনে আহত হয়েছেন ২২ হাজার ৯০৭ জন। আহতদের মধ্যে চোখ হারিয়েছেন ৪০০ জন। এর মধ্যে দুটি চোখই হারিয়েছেন ৩৫ জন!

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে