বাংলাদেশ সরকার তুরস্কের কাছ থেকে ট্যাংক কিনছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র বলেন, ‘এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে।’
এদিকে ইন্ডিয়া টুডের ভুয়া প্রতিবেদনে দাবি করা হয়, সীমান্তে তুরস্কের নজরদারি ও কমব্যাট ড্রোন ‘বায়রাকতার’ মোতায়েনের পর তুরস্কের ২৬টি ‘তুলপার’ ট্যাংক ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত তুলপার ট্যাংকগুলো বাংলাদেশের জলাভূমি, বন্যাপ্রবণ এলাকা ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী। উচ্চ গতিশীলতা, উন্নত সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের সুবিধাসম্পন্ন এসব ট্যাংক সীমান্ত এলাকায় বাংলাদেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে।
ভারতীয় বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ শুধু সামরিক আধুনিকায়নের অংশ নয়, বরং এটি বাংলাদেশের আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ পদক্ষেপকে ঢাকার সামরিক ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধি করেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতেই ইসলামাবাদ ও আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে ঢাকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ঢাকার সামরিক সরবরাহের উৎস বৈচিত্র্যময় করতে সাহায্য করছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য সম্প্রতি কূটনৈতিক নোট পাঠানোয় দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে।
ভারত সরকার বাংলাদেশের এই কৌশলগত পরিবর্তনের উদ্দেশ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ, এগুলো ভারতের পূর্ব সীমানায় নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। ঐতিহাসিকভাবে সহযোগিতামূলক সম্পর্ক থাকা সত্ত্বেও দুই প্রতিবেশীর মধ্যকার বর্তমান সম্পর্ক বেশ অনিশ্চিত অবস্থায় রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩৭ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে