
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নিবন্ধন সম্পন্ন করে হাসপাতালে স্মার্টকার্ড তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের হাতে স্মার্টকার্ড তুলে দেন।
এ সময় ইসি সচিব বলেন, ‘আমরা নৈতিক অবস্থান থেকে মনে করেছি, আহতদের তথ্য নেব এবং কার্ড পৌঁছে দেব। জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।’
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে আহতদের এনআইডি কার্ড তুলে দেওয়া হয়েছে। আহতদের ৩৬ জনকে কার্ড দিয়েছে নির্বাচন কমিশন।
এই কার্যক্রমের মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও জানান তিনি এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং কোনো কারণে বাদ পড়েছেন তারা নির্ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এরপর সেই আবেদনের ডাউনলোডকৃত কপি তথ্য সংগ্রহকারীকে দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইতিমধ্যে ইসি জানিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ সম্পন্ন করা হবে।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৬ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে