
‘সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। যা একটি স্বাধীন-সার্বভৌম দেশের জন্য চরম হুমকি। সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ফলে দেশ ভয়াবহ অর্থনৈতিক হুমকিতে পড়তে যাচ্ছে।’
আজ রোববার চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ পরিষদ কেন্দ্রীয় মজলিশে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
অধিবেশনে সরকারের একতরফা নির্বাচন আয়োজনে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর আরও বলেন, বিরোধী দলবিহীন পাতানোর নির্বাচন দেশকে ভয়াবহ সংকটে নিপতিত করবে। সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। আসন্ন নির্বাচনে কোনো প্রকার সহযোগিতা এবং ভোটদান থেকে বিরত থাকতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
অধিবেশনে নতুন শিক্ষা কারিকুলাম জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘নতুন কারিকুলামের বই কোনো ছাত্রছাত্রী পড়বে না। বিতর্কিত কারিকুলাম বাতিল করে দেশের ৯৯ ভাগ মানুষের চিন্তাচেতনা অনুযায়ী নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানাই।’

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৬ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে