মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনাসভা এবং ২১ ফেব্রুয়ারি ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। ভোর ৬টায় কালোব্যাজসহকারে প্রভাতফেরির জন্য বলাকা সিনেমা হলের কাছে নেতা–কর্মীদের জমায়েত এবং আজিমপুরে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং সেখান থেকে প্রভাতফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আজও আমরা স্বাধীনতাহারা, আজও আমরা অধিকারহারা...এ দেশের ভোটাররা ভোট দিতে পারে না, এ দেশের মানুষ নির্বিঘ্নে বাড়িতে ঘুমাতে পারে না...আজকে জাতীয়তাবাদী শক্তির অসংখ্য নেতাকর্মী গ্রামছাড়া, এলাকাছাড়া, বাড়িছাড়া...নিজের স্ত্রী, পুত্র, কন্যা অথবা বাবা-মায়ের সাথে বসবাস করতে পারছে না। ঢাকায় এসে কেউ সিএনজি চালায়, কেউ রিকশা চালায়...কোনো রকমে জীবনধারণ করছে।’
রিজভী বলেন, ‘এ ধরনের ফ্যাসিবাদী কনসেনট্রেশন ক্যাম্পের মধ্যে বিরোধী দলকে বন্দি করে রাখা হয়েছে। তাই একুশের ফেব্রুয়ারি চেতনা, একুশে ফেব্রুয়ারি শহীদদের আত্মদান আজও আমাদের লড়াই করতে, আজও আমাদেরকে অধিকার আদায় করতে উৎসাহিত করে, আজও আমাদেরকে সাহস জোগায়। এই সেই পথ বয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসব, জনগণের মালিকানা জনগণকে ফেরত দেবে এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠিত করব।’
কেন্দ্রীয় কর্মসূচির মতো সারা দেশে জেলা ও সকল ইউনিটের দলীয় কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং প্রভাতফেরি সহকারে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং আলোচনাসভা করবে বিএনপি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৪ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে