ক্রিকেটের ২২ গজের সবুজ মাঠে অনেক ইতিহাসই গড়েছেন ডেভিড ওয়ার্নার। ইতিহাস গড়া সেই সব স্মৃতি এবার বইয়ে বাঁধাই করে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আত্মজীবনী প্রকাশের পরিকল্পনা নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামে এক পডকাস্টে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ওয়ার্নার। তাঁর আত্মজীবনীতে এমন অনেক কিছুই থাকবে, যা দেখে নাকি ‘চোখ কপালে ওঠার’ মতো অবস্থা হবে। ক্যারিয়ারে সাফল্য থেকে শুরু করে বিতর্কিত সব ঘটনা আত্মজীবনীতে তুলে ধরতে চান ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
আত্মজীবনী সম্পর্কে ওয়ার্নার বলেছেন, ‘নিশ্চয়ই একটা বই পাইপলাইনে আছে। আমার মনে হয় বইটি পড়ার জন্য দুর্দান্ত হবে। বইটিতে এমন অনেক কিছুই থাকবে। আমার মনে হয় চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে।’
ইতিমধ্যে নাকি বইয়ের বেশ কিছু অধ্যায় সম্পাদনাও করেছেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিডনি টেস্টে দীর্ঘতম সংস্করণকে বিদায় জানানো ব্যাটার বলেছেন, ‘আমাকে এখন কয়েকটি অধ্যায় সম্পাদনা করতে হবে। আর কয়েকটি অধ্যায় যোগ করতে হবে। ১ হাজার ৫০০ ছিল এখন সম্ভবত ২ হাজার পৃষ্ঠা হবে।’ বইটির নাম এবং কবে প্রকাশ করা হবে, তা অবশ্য এখনো জানাননি তিনি।
২০১৮ সালে ঘটে যায় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বিতর্কিত ঘটনাও এ বইয়ে জায়গা পাবে বলে জানিয়েছেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিয়া স্যান্ডপেপার কেলেঙ্কারি করে তখনকার টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ওয়ানডেকেও বিদায় জানানো ওয়ার্নার।
স্যান্ডপেপার ঘটনার অনেক অজানা বিষয় এ বইয়ে পাওয়া যাবে বলে জানিয়েছেন ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি নিয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বলেছেন, ‘আমার গল্পের দিক থেকে... যা বলা যায় থাকবে। বইটিতে এমন কিছু থাকছে, যা অবশ্যই ২০১৮ সম্পর্কিত হবে। তবে এটি সম্ভবত আমি এবং অন্যরা যা জানে, তা নিয়ে হচ্ছে না। কারণ এমনটা হলে তখন এটি হবে ইট মারলে পাটকেল খেতে হয়। আমার বইটি এ রকম কোনো গল্প হবে না।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে