
বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা গেছে চার দিনের টিকিটের জন্য। অধিকাংশ যাত্রী ২৫ মার্চ বিকেলের, ২৬ মার্চ সারাদিন, ২৭ ও ২৮ মার্চের...

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অনলাইনে টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট।

রেলওয়ের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে দুই ধাপে অনলাইনে ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে পাঁচটি রুটে বিশেষ ট্রেন চালু করবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে, এবং এক যাত্রী একবারই টিকিট কাটতে পারবেন। নির্দিষ্ট স্টেশন থেকে টিকিট ইস্যু ও কিছু ট্রেনের যাত্রাবিরতি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।