
সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের নলি তোলার মেশিনের মোটরের সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে আলেয়া বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে হাবু এলাকায় বেনারসি পল্লী। এটি উপজেলার গজঘণ্টা ইউনিয়নের একটি গ্রাম। তাঁতিপাড়া নামেও পরিচিত। এখানে এক সময় প্রায় ৬০০ বেনারসি তাঁত ছিল। বর্তমানে মাত্র তিনটি তাঁত চালু আছে। এই বেনারসি পল্লী এখন মূলত শাড়ির মার্কেট। রংপুর শহরসহ সরাসরি লালমনিরহাট জে

রং ও ঐতিহ্যের মিশ্রণে হরিতকী: বর্ষবরণের এই উৎসবে ঐতিহ্য ও থিমভিত্তিক নকশা করে হরিতকী। রাজদরবার, রাজবহর, রিকশাচিত্র, কুলাচিত্র, গ্রামবাংলার দৃশ্য, ট্রাইবাল আর্ট, বিখ্যাত পেইন্টিং ইত্যাদি থিমে তৈরি হয়েছে বৈশাখ সংগ্রহের নকশা উপাদান।

কে ক্র্যাফট আয়োজিত বৈশাখ ঈদ শাড়ি উৎসব শুরু হয়েছে ৭ এপ্রিল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কে ক্র্যাফটের মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত ফ্লাগশিপ স্টোরে চলছে এই উৎসব। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।