একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে