ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক কোম্পানি গত দুই মাসে ২১২টি স্যাটেলাইট হারিয়েছে। লিথুনিয়ার প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল সাইবারনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্যাটেলাইট ম্যাপ ডট স্পেসের সংগ্রহ করা গত ১৮ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেটার ভিত্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
তিন বছর ধরে স্টারলিংকের স্যাটেলাইট ধ্বংস হওয়ার সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে গত জুন থেকে স্যাটেলাইট হারানোর হার আরো বেড়েছে।
স্যাটেলাইটগুলো কক্ষপথ থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল নাকি কোনো ত্রুটির কারণে পুড়ে ধ্বংস হয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।
বিশেষজ্ঞদের কেউ কেউ ট্র্যাকার ওয়েবসাইটটির তথ্যের যথার্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, সংখ্যাগুলি অস্বাভাবিক। তবে ওয়েবসাইটটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ওয়েবাসইট স্পেস–ট্র্যাকের পাবলিক ট্র্যাকিংয়ের তথ্যের ভিত্তিতে ডেটাগুলো প্রকাশ করা হয়েছে।
স্টারলিংকের স্যাটেলাইটগুলো এমনভাবে তৈরি যেন মেয়াদ শেষে সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে যায়। সাধারণত স্যাটেলাইটগুলোর মেয়াদ প্রায় ৫ বছর।
২০১৯ সালে স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠানো শুরু করে স্পেসএক্স। পৃথিবীর নিচের কক্ষপথে আর্বতনের জন্য প্রায় ৫ হাজারেরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর মধ্য থেকে প্রায় ৪ হাজার ৫০০টি স্যাটেলাইট সক্রিয় রয়েছে।
ইলেক্ট্রোম্যাগনেটিক স্টর্ম বা তড়িৎচুম্বকীয় ঝড় স্যাটেলাইটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিধ্বংসী সৌর কর্মকাণ্ডের প্রভাবে এর আগেও স্টারলিংক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্স বলেছে, তড়িৎচুম্বকীয় ঝড় ৪০টি নতুন স্যাটেলাইটকে ধ্বংস করেছে। এই ঘটনায় কোম্পানির ১০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
এই গ্রীষ্মে সৌর কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ব্যাপক সৌর স্ফুলিঙ্গও দেখা গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে