
রাজবাড়ীর পাংশায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় এক প্রভাষককে শোকজ করা হয়েছে। গতকাল বুধবার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী তাঁকে কারণ দর্শান।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠান নিয়ে গতকাল বুধবার সকালে ফেসবুকে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেন পাংশা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শামীমা আক্তার মিনু।
শামীমা আক্তার মিনু তাঁর পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ জন্য দেশের প্রচলিত আইনে মামলা করাসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন সুপারিশ করা হবে না, আগামী সাত কার্যদিবসের মধ্যে তা লিখিতভাবে জানাতে বলা হয়।
এ বিষয়ে প্রভাষক শামীমা আক্তার মিনু বলেন, ‘আমি যা পোস্ট করেছি, তা এখনো আমার ফেসবুকে আছে। ওখানে রাষ্ট্রবিরোধী কোনো কিছু লেখা হয়েছে কিনা তা আমার জানা নেই। আমি আজ কলেজে ছিলাম না। নোটিশ এখনো হাতে পাইনি। তবে বিষয়টি শুনেছি। এই লেখায় যদি অপরাধ করে থাকি, তাহলে শিক্ষক হয়ে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ বিষয়ে বলেন, প্রভাষক শামীমা মিনু তাঁর ফেসবুক আইডিতে যা লিখেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়গুলো নিয়ে জনমনে অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করেছে। যা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯-এর অনুচ্ছেদ ১০-এর উপানুচ্ছেদ (৪), (ছ) এবং (বা) অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য পরিহারযোগ্য কাজ।
এ বিষয়ে জানতে চাইলে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইয়ামিন আলী আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে পোস্ট করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পোস্টটি করায় কলেজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে তিনিও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী ১০ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে