
সরকার পেট্রোবাংলার সঙ্গে চুক্তিবদ্ধ ১৬টি প্রতিষ্ঠানের এলএনজি সরবরাহের মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বর্তমানে পেট্রোবাংলা ২৩টি প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) চুক্তি সই করেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলএসপি সফটওয়্যার ব্যবহার করে স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক দরপত্র অনুসরণে এলএনজি আমদানি করা হচ্ছে।
এর মধ্যে আট প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৪ সালের ১৭ ডিসেম্বর এবং ৬ টির মেয়াদ ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি শেষ হবে।
এদিকে নতুন ২৭ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে আনুমানিক ৪৫ দিন লাগবে। তাই দেশের বিদ্যুৎ, শিল্প ও সার কারখানায় জরুরি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ১৬ প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় এই মেয়াদ বৃদ্ধি এবং সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এটি গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে