চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দের পর আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলনকক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এ কথা জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আবাসিক হলে আসন বরাদ্দের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরে মেধারভিত্তিতে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা ৫ অক্টোবর হলে উঠতে পারবেন। এরপর ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস–পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার দিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেওয়া হয়। এরপর ২০১৯ এবং ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আর চলতি বছর ছাত্র আন্দোলনের মুখে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে