
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ৮ মে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুটেক্সে ৫টি ফ্যাকাল্টির অধিনে মোট ১০টি বিভাগে এবার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে রয়েছে ৮০টি করে আসন। টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ৪০টি করে আসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ মে মেধাক্রম ১-৬০০ পর্যন্ত মোট ৬০০ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১০ জনকে এবং উপজাতি কোটায় ১ জনকে ভর্তি করানো হবে। ৮টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সকাল ৯টা থেকে ১০:৩০টার মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর পরে অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬০১-১৩৫০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ১০ আসনের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করানো হবে। শিক্ষার্থীদের সকাল ১০:৩০টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ১০:৩০টা থেকে ১:০০টার মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরবর্তী সময়ে অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ১৩৫১-২০০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ১০ আসনের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করানো হবে। শিক্ষার্থীদের দুপুর ২:০০টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ২:০০টা থেকে উপস্থিত মেধাক্রমানুসারে তাঁদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে গত শুক্রবার (৮ মার্চ) বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেন ৯ জন ভর্তিচ্ছু। এবার পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০.৬৩ শতাংশ।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে