বিশ্বের শীর্ষ প্লাস্টিক দূষণকারী দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষকেরা। সেই তালিকার শীর্ষ দশেই আছে বাংলাদেশের নাম। মূলত একটি দেশ, বছরে পরিবেশে কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য অবমুক্ত করে সেই হিসাব ধরে এই তালিকা করা হয়েছে। সেই হিসাবে তালিকায় বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, তালিকার শীর্ষ স্থানে আছে ভারত। দেশটি প্রতিবছর পরিবেশে অন্তত ৯৩ লাখ টন প্লাস্টিক বর্জ্য অবমুক্ত করেছ। যা দিয়ে প্রতিবছর ৬০৪টি তাজমহল ভরাট করে ফেলা যাবে। এই প্লাস্টিকের ৯০ শতাংশই আসে বিভিন্ন স্থানের অংসগৃহীত বর্জ্য বা পোড়ানো বর্জ্য থেকে।
এর আগে, এই তালিকার শীর্ষ অবস্থানে ছিল চীন। তবে এবারের তালিকায় চীনের অবস্থান চতুর্থ। চীন প্রতিবছর ২৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য অবমুক্ত করে পরিবেশে। এর বাইরে, বছরে ৩৫ লাখ টন প্লাস্টিক অবমুক্ত করে তালিকার দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে নাইজেরিয়া। তালিকার তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। দেশটি প্রতিবছর প্লাস্টিক অবমুক্ত করে ৩৪ লাখ টন।
তালিকার পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান। দেশটি প্রতিবছর ২৭ লাখ টন প্লাস্টিক পরিবেশে অবমুক্ত করে। বাংলাদেশ এবং রাশিয়া প্রতিবছর ১৭ লাখ প্লাস্টিক অবমুক্ত করলেও বাংলাদেশ আছে তালিকার ষষ্ঠ অবস্থানে এবং রাশিয়া আছে সপ্তম অবস্থানে। তালিকার অষ্টম অবস্থানে আছে ব্রাজিল। দেশটি প্রতিবছর বায়ুমণ্ডলে অবমুক্ত করে ১৪ লাখ টন প্লাস্টিক।
তালিকার নবম ও দশম স্থানে থাকা দেশ দুটি হলো যথাক্রমে—থাইল্যান্ড ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশটি দুই যথাক্রমে ১০ লাখ টন করে প্লাস্টিক বর্জ্য অবমুক্ত করে পরিবেশে।
এই গবেষণা পরিচালিত করেছেন গবেষক এড কুক, তাঁর সহকর্মী জশ কটম ও কস্টাস ভেলিস। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার মডেল ধরে গবেষণা করেছেন এবং তা থেকে অনুমান করেছেন—পৃথিবীর প্লাস্টিক দূষণের দুই-তৃতীয়াংশ আসে অসংগৃহীত আবর্জনা থেকে।
কুক বলেন, ‘আমরা আশা করছি যে, আমাদের ফলাফলগুলো সরকারগুলোকে সেই মৌলিক অনুমান সরবরাহ করবে যেখান থেকে তারা স্থানীয় কর্ম পরিকল্পনার মাধ্যমে প্লাস্টিক দূষণ কমাতে কাজ করতে পারবে।’

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৪ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৬ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে