নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ বুধবার প্রায় ১৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা এবং ঢাকার মিরপুর ও শান্তিনগরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের দায়ে ছয়টি ভ্রাম্যমাণ আদালত ৯টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকানমালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতে সতর্ক করা হয়।
নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাঁচটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
খিলগাঁওয়ে নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় চারটি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালু ও মাটি রেখে বায়ুদূষণের কারণে সতর্ক করা হয়।
পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও যাত্রাবাড়ীতে শব্দদূষণবিরোধী অভিযানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন। চট্টগ্রামে পাহাড়কাটা বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৪ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে