ইসলামে ঘুষের লেনদেন সম্পূর্ণরূপে হারাম। ঘুষ একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার অন্যতম হাতিয়ার। ঘুষের লোভেই মানুষ দুর্নীতিবাজ হয়ে ওঠে। ঘুষ গ্রহণের মাধ্যমে অসহায় মানুষের ওপর অত্যাচারের খড়্গ চালিয়ে দেওয়া হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ এ-জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদের ঘুষ দিয়ো না।’ (সুরা বাকারা: ১৮৮)
কারও ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রভাবিত করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে তাকে কিছু দেওয়াকে ঘুষ বলা হয়। ঘুষখোররা বিভিন্ন পন্থায় মানুষের কাছ থেকে ঘুষ আদায় করে থাকে। পার্থক্য হলো, কারও চাওয়ার ধরন ভিক্ষুকের মতো হয়, আবার কেউ মাস্তানদের মতো মানুষকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করে থাকে। তাই মানুষ বাধ্য হয়ে ঘুষ দিয়ে হলেও কাজ উদ্ধারের বিভিন্ন পন্থা খুঁজতে থাকে। অথচ হাদিসে বর্ণিত হয়েছে, ‘মহানবী (সা.) ঘুষদাতা ও গ্রহীতাকে অভিশাপ দিয়েছেন।’ (আবু দাউদ) অন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে, তার জন্য জাহান্নামের আগুনই উত্তম।’ (তিরমিজি)
ঘুষখোররা এতটাই নীচ ও জঘন্য হয় যে, তারা তাদের টেবিলে সাধারণ মানুষের ফাইলপত্র ভিক্ষার থালার মতো ফেলে রাখে। যতক্ষণ সেই থালায় ঘুষের টাকা পড়বে না, ততক্ষণ সেই ফাইলের কার্যক্রমও চলবে না। অথচ ইসলামের দৃষ্টিতে এটি জঘন্য খিয়ানত। কিয়ামতের দিন খিয়ানতের বোঝা নিয়েই তাদের ওঠানো হবে। আল্লাহ তাআলা আমাদের ঘুষখোর-দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করুন।
লেখক: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫