রিজিক আরবি শব্দ। অর্থ জীবিকা, খাদ্য। এটি আভিধানিক অর্থ। তবে রিজিকের অর্থ ব্যাপক। ভাত-রুটিও যেমন রিজিক, তেমনি সুস্থতাও আল্লাহ প্রদত্ত মহারিজিক। ভালো কাজকর্মে যেমনিভাবে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, তেমনিভাবে কিছু কাজের কারণে আল্লাহ বান্দার রিজিক সংকীর্ণ করে দেন। কিছু কারণ এখানে উল্লেখ করা হলো—
১. পাপকাজে লিপ্ত হওয়া: ভালো ও নেক কাজে আল্লাহ খুশি হন আর বদ ও মন্দ কাজে আল্লাহ নাখোশ হন। শুধু নাখোশ হন না, বরং তার রিজিকও সংকীর্ণ করে দেন। রাসুল (সা.) বলেছেন, ‘সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদির রদ হয় না। মানুষ তার পাপকাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়।’ (ইবনে মাজাহ: ৪০২২)
২. প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করা: সব মানুষই আল্লাহর অফুরন্ত নিয়ামতে ডুবে আছে। সেসব নিয়ামতের শুকরিয়া আদায় করা মানুষের জন্য আবশ্যক। শুকরিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায়। বিপরীত হলে রিজিক সংকীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব; আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর।’ (সুরা ইবরাহিম: ৭)
৩. হারাম উপার্জন করা: রাসুল (সা.) বলেছেন, ‘এ পৃথিবীর ধনদৌলত সুমিষ্ট। যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যয় করবে, তা তার খুবই উপকারী হবে। আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করবে, সে ওই ব্যক্তির মতো, যে খেতে থাকে, কিন্তু পরিতৃপ্ত হয় না।’ (বুখারি: ৬৪২৭)

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫