‘যার কফি যত তিতা, সে তত ধনী!’ সাম্প্রতিক এই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রল অর্থনৈতিক দিক থেকে না হলেও স্বাস্থ্যগত দিক দিয়ে ঠিক আছে কিন্তু। ঠিক অবাক করা না হলেও আর একবার কফির গুণাগুণ জেনে নিন।
» কালো কফিতে চর্বি, কোলেস্টেরল, সোডিয়াম, চিনি কিংবা শর্করা নেই।
» অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ব্ল্যাক কফি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
» এটি সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি স্মৃতিশক্তির সঙ্গে সম্পর্কিত রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
» ব্ল্যাক কফি আলঝেইমার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
» কফি লিভার, কোলন ও স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
» এটি শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে সাহায্য করে।
» এটি রক্তে পাওয়া ক্ষতিকারক লিভার এনজাইমের পরিমাণ কমাতে সাহায্য করে।
» কফি ফ্যাটি লিভার, হেপাটাইটিস ও লিভার সিরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
» ব্ল্যাক কফি দ্রুত ওজন কমাতে সাহায্য করে।
» এটি শরীরে ইনসুলিন উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
» এটি শরীর থেকে ব্যাকটেরিয়া ও টকসিন বের করে পেট পরিষ্কার এবং সুস্থ রাখতে সাহায্য করে।
» এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি২, বি৩ ও বি৫ এবং ম্যাংগানিজ।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে