ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য অনুসারে, উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী মৃত্যুঝুঁকির এক নম্বর কারণ। এটি এমনই একটি স্বাস্থ্য সমস্যা, যা কার্ডিওভাসকুলার, মস্তিষ্ক এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত মানসিক চাপ
দীর্ঘস্থায়ী মানসিক চাপে কর্টিসলের মতো হরমোন নিঃসরণের মাত্রা বাড়িয়ে রক্তচাপ তৈরি করতে পারে। এতে রক্তনালিগুলো সংকুচিত হয় এবং হৃৎপিণ্ড রক্তকে আরও বেশি মাত্রায় পাম্প করে রক্তচাপ বাড়ায়।
অতিরিক্ত ক্যাফেইন ও ধূমপান
উচ্চমাত্রার ক্যাফেইন গ্রহণ রক্তনালিকে সংকুচিত করে রক্তচাপ বাড়াতে পারে। তেমনই অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান রক্তপ্রবাহে অ্যাড্রেনালিনের পরিমাণ বাড়িয়ে রক্তচাপ বাড়াতে পারে। অন্যদিকে ধূমপান রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত করে রক্তচাপ বাড়িয়ে তোলে। সিগারেটের উপাদানগুলো ধমনি শক্ত করে ফেলে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।
অস্বাস্থ্যকর ডায়েট ও বেশি লবণ
প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার উচ্চ রক্তচাপের কারণ। ওজন বাড়ানোর পাশাপাশি এগুলো কার্ডিওভাসকুলার সিস্টেমে চাপ বাড়ায়। খাবারে অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে এবং শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত ওজন
অলসতা হৃৎপিণ্ডকে দুর্বল করে এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। এতে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। অতিরিক্ত ওজন হৃদ্রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিস
রক্তে উচ্চ মাত্রায় শর্করা বা ডায়াবেটিস রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে রক্তচাপ বাড়ায়। এর পারিবারিক ইতিহাস থাকলে সতর্ক থাকুন। জেনেটিক কারণও রক্তচাপকে প্রভাবিত করতে পারে।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে