প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। কিছুটা স্থূল। দেহের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মুখের গড়ন হালকা লম্বা। কোন ধরনের পোশাক অথবা কোন রঙের পোশাক মানাবে? জানালে উপকৃত হব।
নাফিস সাদিক, কালীগঞ্জ, ঝিনাইদহ
প্যাস্টেল শেড এড়িয়ে চলুন। লম্বা স্ট্রাইপ ফ্যাব্রিকসের পোশাক পরতে পারেন।
প্রশ্ন: বেশ কিছুদিন হলো, আমার মাথায় খুশকি বাড়ছে; সেই সঙ্গে উকুনও। এর ফলে মাথায় বিভিন্ন সমস্যা হচ্ছে। কোন ধরনের ওষুধে উপকার পাওয়া যাবে? কোন পদ্ধতি ব্যবহার করলে উকুন ও খুশকি—দুটো থেকেই মুক্তি পাওয়া যাবে?
মনীষা ঘোষ, বাগেরহাট
প্রথমে উকুননাশক তেল ব্যবহার করে উকুনমুক্ত হতে হবে। এরপর ভালো পারলার থেকে ড্যানড্রফ ট্রিটমেন্ট করে তাদের পরামর্শমতো শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম নিয়মিত ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আমার মুখে ও গালের দুপাশে মেছতার মতো বাদামি ছিট ছিট দাগ হচ্ছে।
আগে ছিল না। এগুলো কী ধরনের মেছতা? কীভাবে যত্ন নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মেছতা হতে পারে বা হরমোনের ভারসাম্যহীনতা বা সান ট্যানও হয়ে থাকতে পারে। তাই অভিজ্ঞ কসমেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে তাঁদের পরামর্শমতো ব্যবস্থা গ্রহণ করুন।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে