আমার চুল মোটামুটি ঘন; তবে একটু ঢেউখেলানো। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কেরাটিন নাকি রিবন্ডিং—কোনটা করানো উচিত হবে?
ওয়ালিমা সাবেরা, দিনাজপুর
রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। এরপর আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।
ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
সুষমা আক্তার, কুমিল্লা
সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেইসপ্যাকের সঙ্গে।
আমার মায়ের পা ফেটে গেছে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। ওনার ডায়াবেটিস আছে। কীভাবে এই সমস্যার সমাধান পেতে পারি?
দীনা দিদার, কাপাসিয়া
শুধু পেট্রোলিয়াম জেলি দিয়ে সারানো যাবে না। এর জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে হবে বলে মনে হচ্ছে। তা ছাড়া এ ধরনের পায়ের ফাটা সারাতে বিশেষ পেডিকিওর ট্রিটমেন্ট আছে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, সেহেতু ডাক্তারের পরামর্শ নিতে হবে আগে।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৮ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে