
বাংলাদেশে সংখ্যালঘুদের মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে প্রশ্নের জবাবে এই আহ্বান জানান দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই নিয়মিত ব্রিফিংটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন দুই ব্রিটিশ আইনপ্রণেতা প্রীতি প্যাটেল ও ব্যারি গার্ডিনার। পার্লামেন্টে ২ হাজার সহিংসতার ঘটনা তুলে ধরেছেন তাঁরা। সংখ্যালঘুরা যাতে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং আইনের শাসন নিশ্চিত করা হয় এই লক্ষ্যে বাংলাদেশের সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন এই আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্র সরকার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানাবে কি; এ বিষয়ে কোনো নীতি গ্রহণ করবে কি? এর জবাবে প্যাটেল বলেন, ‘যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম—মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। যেকোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে বলে জানান প্যাটেল।
এদিকে চিন্ময় প্রসঙ্গে এক প্রশ্নে সাংবাদিক জানতে চান, চিন্ময়কে গ্রেপ্তারের পর তাঁকে জেলে নেওয়া হয়েছে। তাঁর হয়ে কোনো আইনজীবী আদালতে লড়তে চাইছেন না। কারণ তাঁর আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র কি এই ইস্যুতে কোনো ব্যবস্থা নেবে? এর জবাবে প্যাটেল বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে আবারও বলছি, আমরা এ ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছি যে যাঁরা আটক থাকবেন, তাঁদের পক্ষ থেকেও যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে এবং তাঁদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে