বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।
গতকাল বুধবার (২৯ মে) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভিসা বন্ধের পর ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশেরও বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশি নাগরিকদের আগমন দাঁড়িয়েছে ২৮ হাজার ২০১ জন, যা কয়েক মাসের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি কমেছে।
এর আগে গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপির) এক বিবৃতিতে জানায়, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। তবে এর কোনো কারণ তখন আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানায়, ভিসা প্রদান বন্ধের এই প্রক্রিয়াটি ‘অস্থায়ী’।
তখন আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে