
জুলাই অভ্যুত্থানের ওপর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের করা প্রতিবেদনটি জেনেভায় সংস্থাটির সদস্যদের কাছে উপস্থাপন করা হবে। আগামীকাল বুধবার এই উপস্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আসিফ নজরুল ও মাহফুজ আলমের যোগদানের বিষয়টি নিশ্চিত করে কূটনৈতিক একটি সূত্র বলেছে, শেখ হাসিনার সরকারের পতনের এ আন্দোলনে সক্রিয় নেতৃস্থানীয় অংশগ্রহণকারীদের অন্যতম এই দুই উপদেষ্টা। তাঁরা মাঠ পর্যায়ে নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তুলে ধরবেন।
এর আগে আজকের অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক কাউন্সিলের সদস্যদের কাছে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরবেন। গত ১৩ ফেব্রুয়ারি জেনেভা থেকেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ঢাকায় জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি নাগরিক সমাজের দুজন প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রতিবেদনটির খুঁটিনাটি বিস্তারিত জানতে চাইতে পারেন, এমনটাই মনে করছেন কূটনীতিকেরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে