
রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নামের সাইনবোর্ড সরিয়ে অন্য একটি নামের ব্যানার টানানো হয়েছে। নতুন ব্যানারটিতে লেখা নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। গতকাল শনিবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন ব্লকের সামনে নতুন নামের ব্যানার দেখা যায়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিএসএমএমইউয়ের সি-ব্লকের আগের সাইনবোর্ড নামিয়ে সেখানে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টানানো হয়েছে। আর ডি-ব্লকের পুরোনো সাইনবোর্ডের ওপরে বসানো হয়েছে নতুন সাইনবোর্ড।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব গতকাল জানান, সকালে এসে নতুন নামের ব্যানার শনিবার দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির নতুন নামের বিষয়ে সরকারিভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেক নামের প্রস্তাব রয়েছে। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা থেকে ‘বঙ্গবন্ধু’ নাম খুলে ফেলেছিল আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম বদল করা হয়েছে। সেগুলো থেকে বঙ্গবন্ধু ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নাম বাদ দেওয়া হয়।
পাকিস্তান আমলে ১৯৬৫ সালে চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্সের জন্য ঢাকায় ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) প্রতিষ্ঠিত হয়। এটি তখন থেকে সর্বসাধারণের কাছে সংক্ষিপ্ত নাম ‘পিজি’ হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটিকে একটি
পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নাম দেয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে