হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাংবাদিককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা ‘দৈনিক অগ্রবানী’র নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে আহত রাশিদের বাবা হারুনুর রাশিদ চৌধুরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন-জেলার সদর থানার নন্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে শান্ত, ফতুল্লা থানার মাসদাইরের কাশেম মিয়ার ছেলে মাসুদ, সদর থানার নন্দিপাড়া এলাকার সুজনসহ অজ্ঞাত আরও ১০-১২ জন। 

মামলায় উল্লেখ করা হয়, চলতি মাসের ১২ তারিখে কিশোর গ্যাং নিয়ে তার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ইতিপূর্বেও বোয়ালিখাল এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই, মাদক নিয়ে দৈনিক অগ্রবানী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত ছিল একটি মহল। তারই জের ধরে গত ১৩ তারিখ রাত ৯টায় ঘটনাস্থল থেকে বাড়ি ফেরার সময় তাকে ঘিরে ধরে কিশোর গ্যাং সদস্যরা। 

অভিযুক্ত আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে চিৎকার করলে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। 

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত সকলেই ঘটনার পর থেকে পলাতক।’ 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো