হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডুতে গুঁড়িয়ে দেওয়া হলো সেই ইটভাটার করাতকল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নিউ বিআরবি ইটভাটার করাত কল। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের বিআরবি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার করাতকল ও ৩ লাখ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর উপজেলার আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে।

অভিযানে হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার ভূমি ইষিতা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান, পরিদর্শক আশরাফ আলীসহ বিভিন্ন কর্মকর্তা অভিযানের সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে ভাটাই করাতকল স্থাপনের ঘটনায় ‘চিমনির পাশেই করাতকল, ভাটায় দিনে পোড়ানো হচ্ছে ৭ শতাধিক মণ কাঠ’ শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে গত ১১ জানুয়ারি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর আজ বুধবার ভাটায় অভিযান চালায়।

অভিযানের সময় আইন না মেনে ভাটায় করাতকল স্থাপন করে সেখান থেকে কাঠ ফাড়াই করে ভাটায় দেওয়া হতো। এরপর সেই কাঠে আগুন দিয়ে পোড়ানো হতো ইট। এ ছাড়া ভাটায় বিভিন্ন এলাকা থেকে এনে ৭ শতাধিক মণ কাঠ পোড়ানো হয় প্রতিদিন। এতে কমছে গাছের সংখ্যা, ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ।

নষ্ট করা হচ্ছে নিউ বিআরবি ইটভাটার কাঁচা ইট। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান বলেন, আইন না মেনে করাতকল স্থাপন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে এই ঘটনায় বিআরবি ভাটায় অভিযান চালিয়েছি। এ সময় করাতকল ও যন্ত্রপাতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে তিন লাখ কাচা ইট ভেঙে দেওয়া হয়েছে এবং আইন অমান্য করাই জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

মুনতাছির রহমান আরও বলেন, এই ভাটার সঙ্গে উপজেলার ভাই ভাই ব্রিকস ও আরাফ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান