হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় গ্রাহককে ছুরিকাঘাত করল দোকানের কর্মচারী  

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটে আশিক (২৫) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে দোকান কর্মচারী। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সপ্তপদী মার্কেটে করিমের মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে। 

আশিক শহরের নাটাইপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুজ্জামান জানান, আশিক তাঁর মুঠোফোন মেরামত করাতে সাতমাথায় সপ্তপদী মার্কেটের করিমের দোকানে আসেন। সেখানে দোকানের কর্মচারীদের সঙ্গে আশিকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দোকানের কর্মচারীরা আশিককে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার পর দোকান বন্ধ করে সবাই পালিয়ে যায়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা