হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাহেদকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার মামলাটি দায়ের করা হয়। মামলায় বাদী হয়েছেনবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এ বিষয়ে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। নিয়মানুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থীকে মামলা করতে হয়। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে নগরীর চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ছাত্র উপদেষ্টা দপ্তরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন। 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা