হোম > রাজনীতি

বরিশাল-৩ নয়, ২ থেকে জোট প্রার্থী হলেন মেনন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল-২ ও ৩ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ থেকে বরিশাল-৩ আসনে ছাড়ের কথা বলা হয়েছিল গতকাল বৃহস্পতিবার। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে বরিশাল-২ আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে বলে সূত্রে জানা গেছে। 

এক্ষেত্রে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ছাড় দেবে আওয়ামী লীগ। বরিশাল-৬ আসনেও জাপাকে ছাড়বে দলটি বলে জানা গেছে। 

উজিরপুর ও বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল–২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন রাশেদ খান মেনন ওই আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন। 

বরিশাল–৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকায় এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না। নিজের পছন্দের বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদ খান মেনন। তিনি ১৯৭৯,১৯৯১ সালে বরিশাল–২ আসন থেকে নির্বাচন করেছিলেন।

প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার