হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুর নাম জন্নাতুল মাওয়া (৪)। সে ওই এলাকার জহিরুল আলমের মেয়ে। অপর শিশুর নাম সিজাত মনিরা (৩)। সে জহিরুলের নাতনি ও টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে। 

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই শিশু পাশের বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে খোঁজাখুঁজি করলে তাদের পুকুরে ভাসতে দেখেন স্বজনেরা। এ সময় স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে পুকুরে পড়া দুই শিশুকে এনেছিলেন স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ