হোম > সারা দেশ > চাঁদপুর

হামলা মামলায় মতলব উত্তর আ.লীগ নেতা শাহজাহান গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

শাহজাহান প্রধান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রধানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার নাউরি বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান প্রধান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ির বাসিন্দা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মো. রবিউল হক বলেন, সুজাতপুরে মারামারির ঘটনায় বিকেলে নাউরি থেকে শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তারের পর শাহজাহানকে নিজ থানায় না রেখে কেন সদর মডেল থানায় আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘চাঁদপুর থানায় আনার কোনো কারণ নেই। এমনিতেই আনা হয়েছে।’ নিজ থানায় রাখলে নিরাপত্তা সমস্যা আছে কি না, এমন প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ