হোম > জাতীয়

মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন ৬ হাজার পাহাড়ি, জেএসএসের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে ৬ হাজারের বেশি ‘জুম্ম’ মানুষের (পাহাড়ি) মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

আজ বুধবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামের নাজুক সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি; বরং আরও অবনতি ঘটেছে। বছরটিতে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী এবং ভূমিদস্যুদের দ্বারা ২০০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬ হাজার ৫৫ জন জুম্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এতে ২১ জনকে হত্যা এবং ১১৯টি ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ ছাড়া বহিরাগত কোম্পানি, প্রভাবশালী ব্যক্তি ও সেটেলার কর্তৃক ২ হাজার ৩১৪ একর ভূমি বেদখল হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হতে না হতেই এ নৃশংস সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়। অতীতের সাম্প্রদায়িক হামলাগুলোর মতো এবারের হামলায় জড়িত ব্যক্তিদের কাউকে আইনের আওতায় আনা হয়নি এবং ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি।

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়