হোম > খেলা > ক্রিকেট

ছেলের কী নাম রাখলেন আনুশকা-কোহলি

বিরাট কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসবে—এটা সবাই জানতেন। তবে কবে আসবে সে অপেক্ষাতেই ছিলেন সবাই। এই অপেক্ষার অবসান ঘটিয়ে তারকা দম্পতি জানিয়ে দিলেন, তাঁদের পুত্রসন্তান হয়েছে।

তবে গতকাল কিংবা পরশু নয়, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের ঘরে। পুত্রসন্তান জন্মদানের পাঁচ দিন পর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দিয়েছেন কোহলি এবং আনুশকা। পুত্রের নামও ঠিক করে ফেলেছেন তারকা দম্পতি—অকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান ‘অকায়’কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি।’ 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ