হোম > খেলা > ফুটবল

প্রথমবারের মতো বাংলাদেশের একাদশে মোরসালিন

নিজস্ব প্রতিবেদক,বেঙ্গালুরু থেকে 

কম্বোডিয়ায় আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল শেখ মোরসালিনের। এরপর সাফের দুই ম্যাচেও খেলেছেন ১৭ বছর বয়সী এই তরুণ সেনসেশন, তবে বদলি হিসেবে। 

বদলি হিসেবে খেলেই আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পেয়েছেন মোরসালিন। ভুটানের বিপক্ষে আর তাই তাঁকে একাদশের বাইরে রাখতে পারলেন না কোচ হাভিয়ের কাবরেরা। 

গতকাল অনুশীলনেই বোঝা যাচ্ছিল আজ একাদশে অভিষেক হতে যাচ্ছে মোরসালিনের। ভুটানের বিপক্ষে হয়েছেও তাই। মোরসালিনকে জায়গা করে দিতে গিয়ে সাইড বেঞ্চে জায়গা হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমের। ভুটানের বিপক্ষে শেষ চারে যাওয়ার লড়াইয়ে শুরুতেই যে গোল পেতে চান কাবরেরা, মোরসালিনের একাদশে থাকাটা ইঙ্গিত করছে সেটাই। 

বাংলাদেশ দলে পরিবর্তন আছে আরও একটি। মালদ্বীপ ম্যাচে চোট পাওয়া সেন্টার ডিফেন্ডার তারিক কাজী ভুটানের ম্যাচে থাকছেন দলের বাইরেই। তাঁর জায়গায় দলে আজ শুরুর একাদশে খেলবেন রহমত মিয়া। তারিকের পজিশনে খেলবেন বিশ্বনাথ ঘোষ। রাইট ব্যাকে খেলবেন রহমত। 

আগের ম্যাচে মালদ্বীপ হেরে যাওয়ায় এখন সহজ সমীকরণ বাংলাদেশের সামনে। ভুটানের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই ১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ফুটবল দল।

ভুটানের বিপক্ষে বাংলাদেশ একাদশ: 
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রহমত মিয়া, তপু বর্মণ, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা ও ইসা ফয়সাল।

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা