হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিলে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম রাব্বি মিয়া (৩)। সে ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা মিয়া।

ইউপি সদস্য বলেন, শিশুটির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। এ সময় শিশুটিও মায়ের অজান্তে তার পেছন পেছন বিলে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে রাব্বির সন্ধান পান না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা বিলের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ