হোম > জাতীয়

জুলাই–আগস্টের গণহত্যা: চিফ প্রসিকিউটরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।

বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।

তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।

এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন